পোশাককর্মীকে হত্যা : ৩ জনের মৃত্যুদণ্ড
সংবাদ সূত্রে প্রকাশিত ·
ঘটনার সময়:
·
স্থান: Mirpur, Dhaka, Dhaka
চার বছর আগে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সায়মন নামে এক পোশাককর্মীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের পর তাকে হত্যার ঘটনায় করা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো: ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান। মঙ্গলবার ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এছাড়া চোরাই মোবাইল কেনার দায়ে সুজন নামে অপর এক আসামিকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় কারাগারে থাকা তিন আসামি ইউসুফ, ইকবাল ও মেহেদীকে আজ আদালতে হাজির করা...
পোশাককর্মীকে হত্যা : ৩ জনের মৃত্যুদণ্ড
চার বছর আগে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সায়মন নামে এক পোশাককর্মীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের পর তাকে হত্যার ঘটনায় করা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো: ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান। মঙ্গলবার ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এছাড়া চোরাই মোবাইল কেনার দায়ে সুজন নামে অপর এক আসামিকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় কারাগারে থাকা তিন আসামি ইউসুফ, ইকবাল ও মেহেদীকে আজ আদালতে হাজির করা হয়।
Source: Daily Naya Diganta
https://dailynayadiganta.com/post/law-n-judiciary/1059000
উৎসের লিংক